বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

১২ মার্চ ২০২৬, ০৬:৪৮ PM
 সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © টিডিসি ফটো

বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গুনাইব্রিজ এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের সবাই মোংলা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং বাকি ৮ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

মোংলা হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নৌ-বাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়।’

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তাদের হাসপাতালে ৮ জনের মরদেহ রয়েছে এবং ৩ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। 

অন্যদিকে, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুকান্ত কুমার পাল জানান, ‘তাদের হাসপাতালে ৪ জনের মরদেহ আছে। এখনও কারও পরিচয় জানা যায়নি।’ পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শেষ করলেও তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬