ঢাবির প্রতিটি হলে ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্লাব করা হবে: উপাচার্য

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
পঞ্চম বাংলাদেশ ইকনোমিক্স সামিটে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

পঞ্চম বাংলাদেশ ইকনোমিক্স সামিটে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, শিক্ষার্থীরাই আমাদের ‘চেইঞ্জমেকার’। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ-প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিটি হলে এনভায়রনমেন্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্লাব প্রতিষ্ঠা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ক্লাব ‘ইকনোমিক্স স্টাডি সেন্টার’র উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘পঞ্চম বাংলাদেশ ইকনোমিক্স সামিট’। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করে এসব কথা বলেন।

ইকনোমিক্স সামিটের সফলতা কামনা করে উপাচার্য বলেন, এ ধরনের সামিট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

আরো পড়ুন: মুখে কালো কাপড় বেঁধে তৃতীয় দিনের মতো জাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

ইকনোমিক্স স্টাডি সেন্টারের সভাপতি ফারহা তাসনিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মাসুদা ইয়াসমিন এবং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. সেলিম রায়হান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এ সামিটে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। সামিটের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে প্যানেল ডিসকাশন, স্টাডি সার্কেল, ইকনোমিক্স অলিম্পিয়াড, পলিসি ডিবেট, ভিজ্যুয়ালাইজেশন প্রভৃতি।

গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9