উইন্ডোজ ১১-এ আসছে ইন্টারনেটের গতি পরীক্ষার ফিচার

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

উইন্ডোজ ১১-এর সর্বশেষ বেটা প্রিভিউ বিল্ডে নতুন বেশ কিছু ফিচার যোগ করেছে মাইক্রোসফট। এর মধ্যে সবচেয়ে আলোচনা হচ্ছে নেটওয়ার্ক ফ্লাইআউট থেকেই সরাসরি ইন্টারনেটের গতি পরীক্ষা করার অপশন।

প্রযুক্তি বিষয়ক সাইট নিওউইন জানিয়েছে, একজন এক্স ব্যবহারকারী প্রথম ফিচারটি নজরে আনেন। তার স্ক্রিনশটে দেখা যায়, নেটওয়ার্ক ফ্লাইআউটে ওয়াই-ফাই রিফ্রেশ বাটনের পাশেই যুক্ত হচ্ছে একটি নতুন ‘স্পিড টেস্ট’ বাটন। পাশাপাশি নেটওয়ার্ক ইন্ডিকেটরে রাইট-ক্লিক করলে কনটেক্সট মেনুতেও স্পিড টেস্ট শর্টকাট যুক্ত থাকবে। এটি থাকবে নেটওয়ার্ক ট্রাবলশুটার ও সেটিংস অপশনের সঙ্গে।

তবে সুবিধাটি উইন্ডোজের নিজস্ব কোনো টুল নয়। এটি আসলে ব্যবহারকারীকে সরাসরি বিং এর স্পিড টেস্ট টুলে নিয়ে যায়। যদিও নেটিভ ফিচার নয়, তবু সহজে অ্যাক্সেসযোগ্য হওয়ায় ব্যবহারকারীদের জন্য কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। চূড়ান্ত সংস্করণে ফিচারটির ধরন বা অবস্থান পরিবর্তন করতে পারে মাইক্রোসফট।

এদিকে যারা অফিসিয়ালি ফিচারটি চালু হওয়ার অপেক্ষায় থাকতে চান না, তারা চাইলে এখনই বিকল্পভাবে স্পিড টেস্ট করতে পারেন। উইন্ডোজের পাওয়ারটয়েজ অ্যাপের রান লঞ্চারে বিশেষ একটি মডিউল রয়েছে, যা দিয়ে ব্রাউজার বা বিং খোলার ঝামেলা ছাড়াই সরাসরি ইন্টারনেটের গতি মাপা সম্ভব।

বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9