‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজ হ্যাকড

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ PM
‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজ হ্যাকড

‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজ হ্যাকড © টিডিসি সম্পাদিত

দেশের অন্যতম শীর্ষ এথিক্যাল হ্যাকার সংগঠন ‘সাইবার ৭১’-এর ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতেই হ্যাকার গ্রুপ ‘Silent Takeover’ একটি স্ট্যাটাস দিয়ে পেজ হ্যাকের বিষয়টি নিশ্চিত করে। হ্যাক হওয়ার পর পেজটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সুইপার ৭১’।

হ্যাক করার পর ওই পেজে স্ট্যাটাসে লেখা হয়: ‘The biggest ha\*cking community is hack\*\*ed by Silent Takeover. Unseen, Unstoppable।’ 

হ্যাকিং কমিউনিটিগুলোর মধ্যে সাইবার ৭১ ছিল বাংলাদেশের তরুণ প্রযুক্তিপ্রেমী ও নিরাপত্তা বিশ্লেষকদের অন্যতম বড় প্ল্যাটফর্ম, যার সদস্য সংখ্যা ছিল ২০ লাখেরও বেশি। সাইবার ৭১-এর পরিচালক আব্দুল্লাহ আল জাবের।

বাংলাদেশে এথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে পথিকৃৎ এই সংগঠনটি ২০১২ সালের ৮ মার্চ ‘We Hack to Protect Bangladesh’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে। তখন থেকেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাইবার জগতকে সচেতন করার কাজ করে আসছে সাইবার ৭১।

ফেলানী হত্যাকাণ্ডের সময় ভারতীয় সাইবার স্পেসে প্রতিবাদী তৎপরতার মধ্য দিয়ে তারা প্রথম বড় পরিসরে আলোচনায় আসে। এরপর মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের সময় দেশটির সাইবার স্পেসে ভয়াবহ হামলা চালায় সাইবার ৭১। এছাড়া ফিলিস্তিনের ওপর ইসরায়েলি দমন-পীড়নের প্রতিবাদে বৈশ্বিক হ্যাকারদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাইবার ৭১ বাংলাদেশের তরফ থেকে শক্ত অবস্থান নেয়।

সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো অনলাইন সনদ আবেদন ব্যবস্থা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন দ্রুত দেওয়া নিয়ে বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে বিদা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9