হতে পারে বড় ধরনের সাইবার হামলা, মাইক্রোসফটের একাধিক পণ্য ব্যবহারে সতর্কবার্তা জারি

২৬ আগস্ট ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
মাইক্রোসফট

মাইক্রোসফট © সংগৃহীত

মাইক্রোসফটের একাধিক জনপ্রিয় পণ্যে নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করা হয়েছে। সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় ব্যবহারকারীদের সতর্ক করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)।

ভারতের কেন্দ্রীয় সংস্থাটির মতে, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম, অফিস স্যুট, ডায়নামিক্স, ব্রাউজার, ডেভেলপার টুলস, এসকিউএল সার্ভার, সার্ভার সফটওয়্যার, অ্যাজুর অ্যাপস এবং এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটসহ বিভিন্ন সেবায় নিরাপত্তার ফাঁকফোকর রয়েছে। এই দুর্বলতাগুলো কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর ব্যক্তিগত ও গোপন তথ্য চুরি করতে পারে। এমনকি বড় ধরনের হামলার মাধ্যমে কম্পিউটার সিস্টেম বিকল হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, মাইক্রোসফটের দুর্বলতা কেবল একটি বা দুটি সফটওয়্যারে সীমাবদ্ধ নয়। উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১-এর সব সংস্করণ, পাশাপাশি ওয়ার্ড, এক্সেল, আউটলুকসহ পুরো অফিস স্যুটও ঝুঁকির মধ্যে আছে। এ ছাড়া এক্সচেঞ্জ সার্ভার, মাইক্রোসফট এজ ব্রাউজার, মাইক্রোসফট ডিফেন্ডার, মাইক্রোসফট টিমস ও অ্যাজুরেও একই ধরনের ঝুঁকি বিদ্যমান।

এ কারণে গ্রাহকদের সর্বশেষ সংস্করণ ব্যবহার করার পরামর্শ দিয়েছে সিইআরটি। একই সঙ্গে সব ধরনের সিকিউরিটি আপডেট সময়মতো ইনস্টল করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬