শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কঠোর বার্তা দিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

২০ মে ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৬ AM
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট © সংগৃহীত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কঠোর বার্তা দিয়েছে ইনস্টিটিউট প্রশাসন। সোমবার (১৯ মে) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌ. মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সব শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র ইনস্টিটিউটের সব ল্যাব ও ওয়ার্কসপসমূহ প্রতিদিন সকাল পৌনে ৮টা এবং বেলা সোয়া ১টার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ক্লাসের উপযোগী করে প্রস্তুত রাখতে হবে। 

আরও পড়ুন: পলিটেকনিক ছাত্রকে উলঙ্গ করে পেটানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, গুলি করে মারার হুমকি

আরও বলা হয়, ল্যাব ও ওয়ার্কসপের সাথে সংশ্লিষ্ট সকলকে (১ম শিফট) সকাল পৌনে ৮টা এবং (২য় শিফট) বেলা সোয়া ১টার মধ্যে উপস্থিত থাকতে হবে। অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিজ নিজ অফিস টাইমে উপস্থিত হবেন।

বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া কোনো শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী অফিস ত্যাগ করতে পারবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।

বাড়ির সামনে ১০ ককটেল, উদ্ধার হলো আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ব্…
  • ০৩ অক্টোবর ২০২৬
দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয়, ১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
সতীর্থদের আগলে রাখলেন লিটন, তুললেন প্রশ্নও
  • ০৩ অক্টোবর ২০২৬
মূল ভবনে থাকছে না জনসংযোগ বিভাগ, যাচ্ছে আরও দুটি
  • ০৩ অক্টোবর ২০২৬
শাবিপ্রবির হলে বিদ্যুতের হাই ভোল্টেজে নষ্ট অসংখ্য ইলেকট্রনি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬