কারিগরি শিক্ষা অধিদপ্তরের ই-নথি কার্যক্রম বন্ধ থাকবে ৬ দিন

০৯ নভেম্বর ২০২৩, ১১:০৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ই-নথি কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে ছয়দিন বন্ধ থাকবে। অধিদপ্তরের সব প্রতিষ্ঠানকে ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশনের কাজের জন্য রাখা হবে এ কার্যক্রম। প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নথি সিস্টেমকে আরো বেশি গতিশীল এবং আধুনিক করতে ডিজিটাল নথিতে রূপান্তর
করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে Acceess to Information (a2i) পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা অনুযায়ী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশন কাজ চলমান থাকবে। 

আরো পড়ুন: নিবন্ধনের আবেদন করতে পারবেন কত বছর বয়স পর্যন্ত?

এ সময়কালে ই-নথি কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে আরও বলা হয়েছে, মাইগ্রেশন কাজ চলাকালীন ই-নথি সিস্টেমে লগইন করা যাবে না এবং ই-নথি থেকে প্রস্তুতকৃত কোনো খসড়া বা জারির অপেক্ষামান কোন পত্র রাখা যাবে না। সে পরিপ্রেক্ষিতে ৮ নভেম্বরের মধ্যে ই-নথিতে সকল পেন্ডিং কাজ নিষ্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছিল।

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল …
  • ২৭ মে ২০২৬
৪০ কিমি যানজটে আটকে নামাজ ধরার টেনশন টাঙ্গাইলে,  ঢাকায় মন্ত…
  • ২৭ মে ২০২৬
নবজাতকের স্বজনদের ওপর দায় চাপিয়ে বিবৃতিতে যা বলল আদ্-দ্বীন …
  • ২৭ মে ২০২৬
সেনাবাহিনীতে বেসামরিক পদে চাকরি, আবেদন ২১ জুন পর্যন্ত
  • ২৭ মে ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্র…
  • ২৭ মে ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর করুন মালয়েশিয়ায়, মাসিক ভাতাসহ থাকছ…
  • ২৭ মে ২০২৬