চাঁদপুর-২ আসনে লড়বেন ৮ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন 

২১ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ PM
জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়

জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয় © টিডিসি

২৬১ নম্বর চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে লড়বেন ৮ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিন পেয়েছেন ধানের শীষ, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি পেয়েছেন ছাতা, জাতীয় পার্টির প্রার্থী মো. এমরান হোসেন মিয়া পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মানছুর আহমেদ সাকি পেয়েছেন হাতপাখা।

এ ছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল পেয়েছেন হাতি, গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন পেয়েছেন ট্রাক, নাগরিক ঐক্যের প্রার্থী এনামুল হক পেয়েছেন কেটলি এবং লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার পেয়েছেন আনারস প্রতীক। অন্যদিকে ঋণখেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার মনোনয়ন এখনও আইনি জটিলতায় থাকায় তার প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়নি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে শুরুতে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় এবং প্রাথমিকভাবে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ছিল।

পরবর্তী সময়ে আপিল প্রক্রিয়ায় ৫ জন প্রার্থীর মনোনয়ন ফেরত আসে। এরপর তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে চাঁদপুর-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চাঁদপুর-২ আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী দিনগুলোতে এই আসনে জোট ও দলভিত্তিক প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

জালাল উদ্দিন, বিল্লাল হোসেন, ফয়জুন্নুর, মানসুর আহম্মেদ, এমরান হোসেন,  গোলাপ হোসেন, এনামুল হক ও নাসিমা আক্তার।

যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9