সাভারে বেদেপল্লিতে যৌথ বাহিনীর অভিযান মাদকসহ আটক ৩

২১ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ PM
বেদেপল্লিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী

বেদেপল্লিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী © টিডিসি

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদেপল্লিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। বুধবার (২১জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদেপল্লিতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। 

যৌথ বাহিনীর অভিযানে এ সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এ সময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

যৌথ বাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬