যাতায়াত ভাতা নিয়ে যে সুপারিশ করবে পে-কমিশন

২১ জানুয়ারি ২০২৬, ০৫:১১ PM
জাতীয় বেতন কমিশন

জাতীয় বেতন কমিশন © ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ভাতা দেওয়ার ক্ষেত্রে একটি গ্রেডের কর্মকর্তাদের যুক্ত করা হচ্ছে। তবে যাতায়াত ভাতা আগের মতোই রাখার সুপারিশ করা হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) পে-কমিশনের একটি সূত্র জানিয়েছে, ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা এতদিন যাতায়াত ভাতা পেতেন। নবম পে-স্কেল এটি ১০ম গ্রেড থেকে করার সুপারিশ করবে। 

সূত্রের তথ্য অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। যারা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন দ্বিগুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ১০০ শতাংশ। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া পেনশনভোগীদের পেনশন ৭৫ শতাংশ বাড়বে, এবং যারা ৪০ হাজার টাকার বেশি পেনশন পান, তাদের পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে।

এছাড়া, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ১০ হাজার টাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে সাধারণত ৮ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকার চিকিৎসা ভাতার সুপারিশ করা হচ্ছে।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে সরকার। জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই সরকার এ উদ্যোগ নিয়েছে বলে সূত্র জানিয়েছে। 

যদিও বেতন কমিশনের হিসাব বলছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। প্রস্তাবিত কাঠামোয় নিচের দিকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। জানুয়ারিতে আংশিক এবং জুলাই থেকে এটি পুরোপুরি কার্যকর হতে পারে। এ জন্য ২২ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়। এই কমিশনের প্রধান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান। 

যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9