রাজবাড়ীর দুই আসনে ১২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

২১ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ PM
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হয় © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ী-১ আসন এবং সকাল ১১টায় রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট দুই আসনের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে তার প্রতিনিধি (ধানের শীষ) প্রতীক গ্রহণ করেন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম পেয়েছেন (দাঁড়িপাল্লা) প্রতীক। জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চুকে বরাদ্দ দেওয়া হয়েছে (লাঙ্গল) প্রতীক এবং জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস পেয়েছেন (গোলাপ ফুল) প্রতীক।

অন্যদিকে রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদ হারুন (ধানের শীষ) প্রতীক লাভ করেন। জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জামিল হিযাজী পেয়েছেন (শাপলা কলি) প্রতীক। স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু পেয়েছেন (কলস) প্রতীক। গণ অধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখকে দেওয়া হয়েছে (ট্রাক) প্রতীক। সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল পেয়েছেন (ছড়ি) প্রতীক। জাতীয় পার্টির প্রার্থী শফিউ আযম খান পেয়েছেন (লাঙ্গল) প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ আব্দুল মালেক পেয়েছেন (হাতপাখা) প্রতীক।

জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার জানান, রাজবাড়ী-১ আসনে চারজন এবং রাজবাড়ী-২ আসনে এক জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থীর মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

১৪ দিন আইসিইউতে লড়ে হেরে গেল দুই মাসের শিশু রোজা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সামনেই নৌকা থেকে সাগরে পড়ে যাওয়া শামীমের মরদেহ ১৮ ঘ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
টাকা আছে বুঝেই ইসমাইলকে বাস থেকে নামতে দেননি চালক-হেলপার, শ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9