অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক-কর্মচারীসহ আন্দোলনের হুঁশিয়ারি

১০ আগস্ট ২০২৬, ০৮:৫৭ AM
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর ফলে আগের মতো কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে। এ ধরনের প্রস্তাবনার তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি।

রবিবার (৯ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ এনটিআরসিএ-এর কাছ থেকে কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ৬ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীকে সাথে নিয়ে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে একযোগে কর্মবিরতিতে যাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।’

তিনি বলেন, ‘এটা শিক্ষকদের দাবি-দাওয়ার আন্দোলন নয়, এই আন্দোলন হবে শিক্ষাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষার আন্দোলন। বিনা টাকায় মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার আন্দোলন। আমরা আশা করি, আগামীতে বিনা পয়সায় শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী মেধাবী শিক্ষার্থীরাও এই আন্দোলনে যুক্ত হবে।’

জানা গেছে, গত ৩ আগস্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি নিয়ে ডাকা সভায় এ প্রস্তাবনা এসেছে। প্রস্তাবনাটি মূলত জাতীয় সংসদে দেওয়া আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে এসেছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এনটিআরসিএ নামের মধ্যে কোথাও তারা যে শিক্ষক নিয়োগ সুপারিশ করতে পারবে—বিষয়টি উল্লেখ নেই। সংস্থাটি কেবল নিবন্ধন পরীক্ষা নেবে এবং পরবর্তীতে নিবন্ধন সনদ প্রত্যয়ন করবে। ফলে বিষয়টি নিয়ে আইনি জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ

সূত্রের তথ্য বলছে, মন্ত্রণালয়ের সভায় শিক্ষকদের নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে পাঠানোর একমাত্র কারণ হিসেবে এনটিআরসিএর সুপারিশের বিষয়টি সামনে এসেছে। 

এনটিআরসিএ নিয়োগ সুপারিশ না করে কমিটির মাধ্যমে নিয়োগ হলে শিক্ষকরা নিজ জেলা বা উপজেলায় চাকরির সুযোগ পেতেন। এজন্য এনটিআরসিএর পরিবর্তে কমিটির মাধ্যমে নিয়োগের দিকে অগ্রসর হওয়ার সুপারিশ এসেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ৩ আগস্টের সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএর হাতে নিয়োগ সুপারিশের ক্ষমতা না দেওয়ার প্রস্তাবনা এসেছে। ভবিষ্যতে এটি বাস্তবায়ন করা হতে পারে। তবে ঠিক কবে থেকে এটি বাস্তবায়ন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬
রিয়ালে মাদ্রিদে কড়াকড়ি নিয়ম চালু করেছেন মরিনিও
  • ১০ আগস্ট ২০২৬
৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬