শিক্ষামন্ত্রীকে আজিজির প্রশ্ন, শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাননি, এটা জানেন?

১৩ জুন ২০২৬, ১১:০৯ AM
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি প্রশ্ন তুলেছেন, শিক্ষক-কর্মচারীরা এখনো মে মাসের বেতন না পাওয়ার বিষয়টি শিক্ষামন্ত্রীর জানা আছে কি না। শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী। আজ ১৩ জুন পর্যন্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ছাড় করা হয়নি, এটা কি মন্ত্রী মহোদয় জানেন?’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হঠাৎ অর্থ মন্ত্রণালয় জানায়, মাদ্রাসা বিভাগের শিক্ষক-কর্মচারীদের কোডে পর্যান্ত টাকা নেই। যে টাকা আছে তাতে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হবে না। পরে বিষয়টি দুই মন্ত্রী জানালে তারা সমস্যাটি সমাধানে কাজ করছেন বলে জানা গেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা চাহিদাপত্র তৈরি করে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি। এখন শুনছি, আমাদের কোডে নাকি টাকা নেই। এখন কী হবে বা কীভাবে বেতন দেবে, সেটা মন্ত্রণালয়ই ভালো জানবে বা বলতে পারবে। আমাদের কাজ শিক্ষক-কর্মচারীদের তালিকা ও চাহিদাপত্র তৈরি করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো। পরে সেখান থেকে অনুমোদন বা চিঠি এলে বাকি ধাপগুলো সম্পন্ন করা। এখন যেহেতু কোডেই টাকা নেই। এ মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’

মন্ত্রণালয় ও অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোডে টাকা না থাকায় শিক্ষক ও কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া নিয়ে একটা অনিশ্চিয়তা তৈরি হয়েছে। কবে পাবেন তা বলা যাচ্ছে না। ঊর্ধ্বতনরা ভালো বলতে পারবেন।

মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান
  • ০৩ জুলাই ২০২৬
গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
জুমার দিন যে বিশেষ আমল করতেন রাসুল (সা.)
  • ০৩ জুলাই ২০২৬
স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের নকআউট পর্বে ৮৮ বছর পর জয় পেল সুইজারল্যান্ড
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ব্যর্থতার দায়ে ৮ কোচের বিদায়ঘণ্টা
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence