শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ

০৯ আগস্ট ২০২৬, ১০:৩৪ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর ফলে আগের মতো কমিটির মাধ্যমে বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।

গত ৩ আগস্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি নিয়ে ডাকা সভায় এ প্রস্তাবনা এসেছে। প্রস্তাবনাটি মূলত জাতীয় সংসদে দেওয়া আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে এসেছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এনটিআরসিএ নামের মধ্যে কোথাও তারা যে শিক্ষক নিয়োগ সুপারিশ করতে পারবে—বিষয়টি উল্লেখ নেই। সংস্থাটি কেবল নিবন্ধন পরীক্ষা নেবে এবং পরবর্তীতে নিবন্ধন সনদ প্রত্যয়ন করবে। ফলে বিষয়টি নিয়ে আইনি জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রের তথ্য বলছে, মন্ত্রণালয়ের সভায় শিক্ষকদের নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে পাঠানোর একমাত্র কারণ হিসেবে এনটিআরসিএর সুপারিশের বিষয়টি সামনে এসেছে। 

আরও খবর: এসএসসির ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, শিক্ষার্থীরা জানতে পারবে কখন?

এনটিআরসিএ নিয়োগ সুপারিশ না করে কমিটির মাধ্যমে নিয়োগ হলে শিক্ষকরা নিজ জেলা বা উপজেলায় চাকরির সুযোগ পেতেন। এজন্য এনটিআরসিএর পরিবর্তে কমিটির মাধ্যমে নিয়োগের দিকে অগ্রসর হওয়ার সুপারিশ এসেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ৩ আগস্টের সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএর হাতে নিয়োগ সুপারিশের ক্ষমতা না দেওয়ার প্রস্তাবনা এসেছে। ভবিষ্যতে এটি বাস্তবায়ন করা হতে পারে। তবে ঠিক কবে থেকে এটি বাস্তবায়ন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জামিনে বেরিয়ে বিয়ে, ২ সপ্তাহ পরই চুরি-মাদক মামলায় ফের গ্রেপ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬