শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা আজ, শুরুতেই ৯ম শিক্ষক নিয়োগের এজেন্ডা

০৩ আগস্ট ২০২৬, ০১:৫৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০২:০৫ PM
শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ

শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ © টিডিসি সম্পাদিত

শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে অনুষ্ঠেয় সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) এ সভা হওয়ার কথা থাকলেও সভাটি আজ সোমবার অনুষ্ঠিত হবে। সভার এজেন্ডার প্রথমেই ৯ম শিক্ষক নিয়োগের বিষয়টি স্থান পেয়েছে।

সোমবার (৩ আগস্ট) এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সভায় এনটিআরসিএতে চলমান একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আলোচনার প্রথএজেন্ডা ৯ম/১৯তম শিক্ষক নিয়োগের বিষয়টি রাখা হয়েছে। এছাড়া দ্বিতীয় এজেন্ডায় ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের বিষয়টি রাখা হয়েছে। তৃতীয় এজেন্ডাতেও ১৮তম নিবন্ধনধারীদের বিষয়টি স্থান পেয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিকেল সাড়ে ৪টায় সভা শুরু হবে। সভা শেষ হওয়ার পর কোন বিষয়ে কি নির্দেশনা আসে তা বলা যাবে।’

এর আগে, গতকাল ২ আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে।

সভার চিঠিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)-এর সার্বিক বিষয়ে আলোচনার জন্য একটি সভা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিভোগের সচিব আবদুল খালেক। এ সভায় শিক্ষা মন্ত্রণায়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হয়েছে।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9