৭ দিনের আল্টিমেটাম, মাঠে নামছেন ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিপ্রত্যাশীরা

০১ আগস্ট ২০২৬, ০৬:৩৬ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৬, ০৬:৩৮ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে সাতদিনের আল্টিমেটাম দিয়ে মাঠে নামছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশীরা। আগামীকাল রবিবার (০২ আগস্ট) আন্দোলনে নামছেন তারা।

শনিবার (০১) শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করবেন চাকরিপ্রত্যাশীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিধিমালা অনুযায়ী প্রতি বছর একটি করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তবে দীর্ঘ ২ বছর ৮ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এর ফলে হাজারো চাকরিপ্রার্থীর বয়স শেষ হয়ে যাচ্ছে। অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কয়েক লাখ বিজ্ঞপ্তি প্রত্যাশী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হওয়ার অধিকার আদায়ে আগামীকাল রবিবার সকাল ১০টায় এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’ দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬