শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএর সভা মঙ্গলবার, আলোচনায় ৪ ইস্যু

০২ আগস্ট ২০২৬, ০৫:০০ PM
এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়

এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় এনটিআরসিএর চারটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

রবিবার (০২ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে।

সভার চিঠিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)-এর সার্বিক বিষয়ে আলোচনার জন্য একটি সভা আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিভোগের সচিব আবদুল খালেক। এ সভায় শিক্ষা মন্ত্রণায়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হয়েছে।

মন্ত্রণালয় এবং এনটিআরসিএর একাধিক সূত্র জানিয়েছে, চলমান প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিত প্রার্থীদের বিষয়সহ ১-১৮তম নিবন্ধনধারীদের বিষয় নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। সভায় শিক্ষামন্ত্রী এনটিআরসিএর বিষয়ে দিক নির্দেশনা দিতে পারেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, ‘আমাদের চলমান বিষয়গুলো নিয়ে সভা ডাকা হয়েছে। হয়তো মন্ত্রী কোনো নির্দেশনা দিতে পারেন।’

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage