ইউটিএল জবি শাখার আহ্বায়ক অধ্যাপক আবু লায়েক, সদস্য সচিব অধ্যাপক সাদী

২৬ অক্টোবর ২০২৫, ০৫:২৪ PM
অধ্যাপক ড. আবু লায়েক ও অধ্যাপক ড. আসাদুজ্জামান সাদী

অধ্যাপক ড. আবু লায়েক ও অধ্যাপক ড. আসাদুজ্জামান সাদী © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লায়েককে আহ্বায়ক ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান সাদীকে সদস্য সচিব করা হয়েছে।

আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ইউটিএলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এই কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক পদে ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তারেক মুহাম্মদ শামছুল আরেফীন। যুগ্ম সদস্য সচিব পদে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আশ্রাফ উদ্দিন এবং কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুস সালাম। এ ছাড়া কমিটিতে আরও ৯ জন শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে কমিশনে ইউট্যাবের স্মারকলিপি

লিখিত বক্তব্যে ইউটিএলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ১৯৪৭-এর আজাদি, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ইউটিএল এক সুনির্দিষ্ট ভিশন নিয়ে আত্মপ্রকাশ করেছে। সংগঠনের ভিশন হলো-একটি মর্যাদাসম্পন্ন, স্বাধীন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলা, যা শিক্ষা, গবেষণা ও নৈতিক দায়িত্ববোধের মানদণ্ড অনুসরণ করে। পাশাপাশি আমরা পাঁচটি মৌলিক কাজ-একাডেমিক উৎকর্ষতা, আত্মমর্যাদা, জাতীয় প্রতিশ্রুতি, ধর্মীয় সহনশীলতা ও সমষ্টিগত দায়িত্ব এ কাজ করব।

সংগঠনের সদস্যপদ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের যেকোনো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি ইউটিএলের মূলনীতি, ভিশন, মিশন, লক্ষ্য ও কার্যাবলীর সঙ্গে একমত, তিনি এর সদস্যপদের জন্য যোগ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. বেলাল বলেন, চিন্তার দিক থেকে ইউটিএল বাংলাদেশি জাতীয়তাবাদ ও মুসলিম জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন: এটি মধ্যপন্থী, ডানপন্থী ও ইসলামপন্থীদের সংগঠন-বিশ্বাসীদের সংগঠন। আমরা বলেছি, ধর্মবিশ্বাসী যেকোনো ধর্মের মানুষ ইউটিএলের সদস্য হতে পারবেন। তবে নিজেকে সেকুলার বা ধর্মহীন পরিচয় দেন এমন কাউকে আমরা ইউটিএলের সদস্য করি না।

ডাকসু নির্বাচনে ইউটিএলের ভূমিকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, ইউটিএল সর্বদা চেয়েছে যেন সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সে লক্ষ্যে ইউটিএল প্রশাসনকে নানা পরামর্শ দিয়েছে এবং ভোটের দিন প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণের আওতায় রেখেছে। আমরা আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ইউটিএলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলামসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
শেষ ৩ ঘণ্টায় কী ঘটেছিল শামস সুমনের সঙ্গে?
  • ১৯ মার্চ ২০২৬
সাতক্ষীরায় সংসদের পর উপজেলা নির্বাচনেও একচ্ছত্র আধিপত্য চায়…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence