প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’

০৯ অক্টোবর ২০২৫, ০৬:২৮ PM
ড. এনায়েত উল্যা পাটওয়ারী ও অধ্যাপক ইব্রাহিম হোসেন

ড. এনায়েত উল্যা পাটওয়ারী ও অধ্যাপক ইব্রাহিম হোসেন © টিডিসি

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন কমিটি ঘোষণার মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। ২২ সদস্যবিশিষ্ট এই কমিটিতে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সমাজবিজ্ঞান অনুষদেন ডিন ড. এনায়েত উল্যা পাটওয়ারীকে আহ্বায়ক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ইব্রাহিম হোসেনকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন এই কমিটি ঘোষণা করেন।  

লিখিত বক্তব্যে তিনি বলেন, `১৯৪৭-এর আজাদী, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪-এর জুলাই বিপ্লবের এই প্রেক্ষাপটে ইউটিএল এক সুনির্দিষ্ট ভিশন নিয়ে আত্মপ্রকাশ করছে। সংগঠনের ভিশন হলো– একটি মর্যাদাসম্পন্ন, স্বাধীন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলা; যা শিক্ষা, গবেষণা ও নৈতিক দায়িত্ববোধের মানদণ্ড অনুসরণ করে। পাশাপাশি আমরা পাঁচটি মৌলিক কাজ– একাডেমিক উৎকর্ষতা, আত্মমর্যাদা, জাতীয় প্রতিশ্রুতি, ধর্মীয় সহনশীলতা, সমষ্টিগত দায়িত্বে কাজ করব।'

কমিটির বাকি সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. রুকনুজ্জামান আজাদ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরি, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সিরাজ উদ্দিন।

যুগ্ম সদস্যসচিব পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রোকন উদ্দিন ও প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক ড. মোমিন। ট্রেজারার পদে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হারিসুর রহমান হাওলাদার।

এ ছাড়া আহ্বায়ক সদস্য পদে রয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রোমানা আক্তার, গণিত বিভাগের অধ্যাপক ড. ফারুক আলম, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড এন এম সাজ্জাদুল হক, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াহহিদা সুমি, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব সামসুন নাহার মিতুল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল বাশার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব এ এইচ এম সাজেদুল হক, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রভাষক মোহাম্মদ ইলিয়াস এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন।

উল্লেখ্য, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে গত ২৬ জুলাই আত্মপ্রকাশ করে ইউটিএল। তাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।

পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট
  • ১৯ মে ২০২৬
পাবনায় কোরবানীর হাট মাতাবে ৪০ মণের বাহারাম বাদশাহ, খায় কলা-…
  • ১৯ মে ২০২৬
বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ স্বাস্থ…
  • ১৯ মে ২০২৬
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার
  • ১৯ মে ২০২৬
ডিজিডিএ মহাপরিচালককে ঢাবি ফার্মেসি অনুষদের সংবর্ধনা
  • ১৯ মে ২০২৬
জুলাই গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদ সমাবেশ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081