সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাকসু নির্বাচন আয়োজনের আহবান ইউটিএলের

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ AM
ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)

ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) © লোগো

দীর্ঘ ৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হবে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হিসেবে আয়োজনের আহবান জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানপন্থি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) কেন্দ্রীয় আহবায়ক কমিটির প্রচার টিমের সদস্য ড. মুহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ আহবান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ্য করছি, আজকে সকাল থেকে অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ উঠছে। আমরা বিশ্বাস করি, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে এবং আগামী প্রজন্মকে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ দেবে। একইসাথে সরকারের প্রতিও আমাদের আহ্বান, নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও নিরপেক্ষ রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা।

এতে আরও বলা হয়, ইউটিএল মনে করে—একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন শুধু শিক্ষার্থীদের আস্থাই ফিরিয়ে আনবে না, বরং নিরাপদ ক্যাম্পাস তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

এছাড়া, বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি প্লাটফর্মটি কিছু দাবি জানান। সেগুলো হল- সকল অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা। এছাড়া নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষভাবে হ্যান্ডেল করা, যাতে কোন দল বিশেষ সুবিধা পেতে না পারে; যে কোন অভিযোগের বিষয়ে উপযুক্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাকসু নির্বাচন আয়োজন নিশ্চিত করা।

 

 

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬