বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে কমিশনে ইউট্যাবের স্মারকলিপি

২৬ অক্টোবর ২০২৫, ০২:৩৮ PM
জাতীয় পে কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)

জাতীয় পে কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) © টিডিসি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র উচ্চতর বেতন কাঠামো ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধির দাবিতে জাতীয় পে কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় পে কমিশনের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতারা।

ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পে কমিশনের কার্যালয়ে যান। পরে তারা পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, সদস্য অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এবং খণ্ডকালীন সদস্য অধ্যাপক ড. সামছুল আলম ভুইয়ার হাতে স্মারকলিপি প্রদান করেন।

ইউট্যাবের দাবিগুলো হলো: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র, মর্যাদাপূর্ণ ও উচ্চতর বেতন কাঠামো প্রবর্তন (ন্যূনতম সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে), আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে গবেষণা ভাতা প্রদান, গবেষণালব্ধ জ্ঞান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতরণের জন্য কনফারেন্স/সেমিনারে অংশগ্রহণে (প্রতিবছর অন্তত ১টি আন্তর্জাতিক ও ১টি জাতীয়) ভ্রমণ/টিএ-ডিএ ও অন্যান্য ভাতা প্রদান, গবেষণা প্রকাশনা প্রণোদনা ভাতা—উন্নতমানের জার্নালে গবেষণাপত্র প্রকাশে উৎসাহ দিতে বিশেষ প্রণোদনা চালু এবং দীর্ঘমেয়াদি শিক্ষকতা পেশায় স্থিতিশীলতা ও সামাজিক মর্যাদা রক্ষায় পর্যাপ্ত আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা—যেমন অধ্যাপকদের বিনা সুদে গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের ঋণ প্রদান।

এ সময় ইউট্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. এসএম হাফিজুর রহমান, অধ্যাপক ড. মো. আলী জিন্নাহ, অধ্যাপক আসলাম হোসেন, ড. মো. নুরুল আমিন এবং অধ্যাপক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬