এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের আশ্বাস দিলেন বিএনপি মহাসচিব

১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৬ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৬ PM
শিক্ষকদের কথা শুনছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শিক্ষকদের কথা শুনছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে বলে আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে তার সঙ্গে বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ তথ্য জানান। এর আগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘তারা ক্ষমতায় এলে আমাদের চাকরি জাতীয়করণ করার আশ্বাস দিয়েছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। আগামী ২২ অক্টোবর অর্থ উপদেষ্টা দেশে ফিরবেন, এরপর তিনি বিষয়টি নিয়ে আরও আলোচনা করবেন।’

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলনের পরামর্শ দিয়েছেন। আমরাও তাকে আশ্বাস দিয়েছি- আমাদের আন্দোলন এখনও পর্যন্ত পুরোপুরি শান্তিপূর্ণ। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই।’

আরও পড়ুন: মির্জা ফখরুলের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকে যা হলো

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা বিএনপির মহাসচিবকে অনুরোধ করেছি- আমাদের শিক্ষকদের মুরুব্বি হিসেবে বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা যেন আলোচনা করেন। আমাদের দাবি-দাওয়া সর্বোচ্চটুকু আদায় করতে সহায়তা করুন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে তাকে আশ্বাস দিয়েছি।’

অধ্যক্ষ আজিজী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত আন্তরিকতা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি নিয়ে আমাদের শিক্ষকরাও বেশ খুশি। তিনি (বিএনপি মহাসচিব) নিজেও যেহেতু শিক্ষক ছিলেন, তাই তিনি আরও বেশি করে আমাদের বিষয়টি বুঝেছেন।’ তিনি বলেন, ‘যেহেতু মির্জা ফখরুল ইসলাম বিষয়টি বিবেচনায় নিয়েছেন, তাই আমরা বিশ্বাস করি, অবশ্যই আমাদের দাবি পূরণের পথে।’

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950