যেখানেই বাধা দেওয়া হবে, সেখানেই শিক্ষক-কর্মচারীরা জবাব দেবে: আজীজি

১৫ অক্টোবর ২০২৫, ১২:০৩ AM
ফেসবুক লাইভে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

ফেসবুক লাইভে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী © টিডিসি

যেখানেই বাধা দেওয়া হবে, সেখানেই শিক্ষক-কর্মচারীরা জবাব দেবে বলে হুশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ফেসবুক লাইভে এসে এ হুশিয়ারি দেন তিনি। 

তিনি বলেন, আমরা আগামীকাল ১২ টা পর্যন্ত সময় বেধে দিয়েছি। এর ভেতর দাবি মেনে না নিলে আগামীকাল ১২ টায় শাহাবাগ ব্লকেড কর্মসূচী পালন হবে। আমরা প্রশাসনকে, পুলিশ বাহিনীকে বলেছি যদি আমাদের বাধা দেওয়া হয় আমরা কিন্তু আজকের মতো পুলিশকে সহযোগিতা করতে পারবো না। আগামীকাল যেখানেই বাধা হবে সেখানেই প্রতিরোধ হবে।

তিনি আরও বলেন, আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। কারণ, সহযোগিতার একটা সীমাবদ্ধতা থাকে। সহযোগীতা করতে করতে আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আমাদের শিক্ষকরা এখন বিদ্রোহী হয়ে উঠবে। হয়তো এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 

সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দ…
  • ২২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ গ্…
  • ২২ নভেম্বর ২০২৬
‎জাতিসংঘের অর্থায়নে জার্মানিতে ‘ইউএন ইয়ুথ টাউনহল’-এ যাচ্ছে…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২২ নভেম্বর ২০২৬