এমপিওভুক্তির দাবিতে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে শিক্ষক-কর্মচারীরা

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ PM
সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে বসেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা

সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে বসেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা © টিডিসি ফটো

এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে বসেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাও রয়েছেন।

বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের সভাপত মো. জমির উদ্দিন চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দীর্ঘ ২০ থেকে ২৫ বছর বেতন ছাড়াই আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের যখন স্বীকৃতি দেওয়া হয়, তখন জায়গা পরিদর্শন করা হয়েছে। এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হয়েছে। তবে কোনো আশ্বাসই বাস্তবায়ন করা হচ্ছে না।’

প্রবীন এ শিক্ষক আরও বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে আমরা আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে বসেছি।’

আরও পড়ুন: ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করে না: ঢাবি উপাচার্য

এতজন একসঙ্গে কীভাবে সচিবালয়ের ভেতরে প্রবেশ করলেন—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সচিবালয়ে আমাদের অনেক আত্মীয় আছে, শিক্ষার্থী আছে। তাদের মাধ্যমে পাশ নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।’

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9