নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ সময়ের দাবি: জামায়াত নেতা মুজিবুর রহমান

০৮ জুলাই ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০১:৪০ AM
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা © টিডিসি ফটো

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত। তাদের সাথে আলাপ-আলোচনা করে সরকারের উচিত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করা।’

আজ সোমবার (৮ জুলাই) বিকেলে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয় কমিটির শিক্ষক নেতারা অংশ নেন।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা সময়ের দাবি। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে। সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির প্রতি আমি সমর্থন জানাচ্ছি। 

আরও পড়ুন: ৬ মাসে ২৯ সাইবার ক্রাইম, ভুক্তভোগীর ৯৭ ভাগই নারী ও শিশু

তিনি বলেন, ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত দেশে ইনসাফ কায়েম হবে না। তাই ইনসাফ কায়েমের উদ্দেশ্যেই ইসলামী সমাজ কায়েমের প্রচেষ্টা চালাতে হবে। তিনি ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কোরবান আলী। 

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোঃ তাসলিম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি সৈয়দ আ: আজিজ, সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী ও অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মমিনুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলায়মান ফারুক, সমন্বয়ক অধ্যক্ষ শাহ মুহাম্মদ মিজানুর রহমান মামুন, অধ্যক্ষ জনাব মোঃ বাকীবিল্লাহ, মোঃ আঃ সালাম, জনাব মোঃ মোবারক হোসাইন, জনাব জাহিদ হোসাইন, জনাব মোঃ গোলাম মোস্তফা, মোঃ এনামুল হক, জনাব মোঃ হাবিবুর রহমান ও জনাব মোঃ শওকত হোসেন প্রমুখ। 

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফজলুল করিম সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের দাবি আদায়ের জন্য আমরা সহযোগিতা অব্যাহত রাখবো। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার জন্য তিনি সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানান।’

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9