খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ্যাবের উদ্যোগে দোয়া মাহফিল 

১৫ মার্চ ২০২৬, ০৮:৫০ PM
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ্যাবের উদ্যোগে দোয়া মাহফিল 

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ্যাবের উদ্যোগে দোয়া মাহফিল  © সংগৃহীত

রাজধানীতে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়নে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার। সংগঠনের সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে এ্যাবের আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আবুল বাশার, শফিকুল ইসলাম শফিক এবং অধ্যাপক ড. জামশেদ আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষি পেশাজীবী, গবেষক ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে প্রায় সাড়ে চার দশক ধরে এক অনন্য রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তার দৃঢ় নেতৃত্ব, আপসহীন মনোভাব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
তারা আরও বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই নন, বরং তিনি গোটা জাতিকে অনুপ্রেরণা দিয়েছেন, মানুষকে সাহস ও প্রেরণায় উজ্জীবিত করেছেন এবং গণতন্ত্রের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছেন। দেশের বহু রাজনীতিবিদের জন্য তিনি ছিলেন দিকনির্দেশক ও পথপ্রদর্শক।

বক্তারা উল্লেখ করেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তাই দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ট্যাগ: ইফতার
ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9