২৭ বছরের বিরতি দিয়ে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ PM
ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম

ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম © সংগৃহীত

এসএসসি পাসের ২৭ বছর পর আবার পড়াশোনা শুরু করে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আমিনুল ইসলাম। শনিবার প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

আমিনুল ইসলাম মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি উপজেলার চকপাড়া গ্রামের তুরাব আলির ছেলে। ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর জীবিকার তাগিদে পড়াশোনা বন্ধ করে দেন তিনি। এরপর দীর্ঘ ২৭ বছর শিক্ষাজীবন থেকে দূরে ছিলেন।

এইচএসসি পাসের অনুভূতি জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘১৯৯৯ সালে এসএসসি পাসের পর জীবিকার তাগিদে পড়ালেখা বন্ধ হয়ে যায়। পরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার গুরুত্ব গভীরভাবে অনুধাবন করি এবং পুনরায় পড়ার ইচ্ছা জাগে।’

সেই ইচ্ছা থেকেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। দিনে জনসেবা ও সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি রাতে নিয়মিত পড়াশোনা চালিয়ে যান আমিনুল।

শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সুযোগ পেলে ভবিষ্যতে স্নাতকে ভর্তি হয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করতে চাই।’

আমিনুল ইসলামের এ অর্জনকে পুরো ইউনিয়ন পরিষদের জন্য গর্বের বলে অভিহিত করেছেন মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, এ বয়সে পড়াশোনা করে ভালো ফলাফল করা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। এটি সমাজের জন্য একটি সুন্দর দৃষ্টান্ত।

নেত্রকোনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ০২ নভেম্বর ২০২৬
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাই…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির…
  • ০২ নভেম্বর ২০২৬
মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
  • ০২ নভেম্বর ২০২৬
ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে নর্থ সাউথ ইউন…
  • ০২ নভেম্বর ২০২৬