ছাত্রদলের পরিচিতি সভায় হাতাহাতি, পুলিশ মোতায়েন

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩১ AM
ছাত্রদলের পরিচিত সভায় হাতাহাতি, পুলিশ মোতায়েন

ছাত্রদলের পরিচিত সভায় হাতাহাতি, পুলিশ মোতায়েন © সংগৃহীত

বরিশালে মহানগর ছাত্রদলের পরিচিতি সভায় দুই পক্ষের মধ্যে দুই দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে ছাত্রদলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এর আগে এদিন দুপুর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড ও কলেজ ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে বিএনপি কার্যালয়ের সামনে জড় হতে থাকেন।

মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমায়ন কবির, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়া নেতারা।

আরও পড়ুন: ছাত্রদল নেতার স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর সংবাদ সম্মেলন

পরিচিতি সভার একপর্যায়ে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি সমর্থক ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কয়েক দফা হাতাহাতির পর ছাত্রদলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় নিরাপত্তায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির বলেন, হাতাহাতির বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা, আমাদের বিরোধী পক্ষের লোকজন এসে এ ঘটনা ঘটিয়েছে।

তবে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মোবাইল ফোনে বলেন, আমি প্রোগ্রামে ছিলাম না, আমার সমর্থকদের নাম জড়ানো হচ্ছে চক্রান্ত করে।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬