শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

২০ জানুয়ারি ২০২৬, ১০:১৯ AM
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের চার নেতার পদ স্থগিত করা হয়েছে

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের চার নেতার পদ স্থগিত করা হয়েছে © ফাইল ছবি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের চার নেতার পদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। রবিবার (১৮ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম ইমরান মীর, মো. মেহেদী হাসান, মো. মোতালেব এবং সদস্য হাইয়ুল আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন: আরও ৩২ আসন চায় জামায়াত, এনসিপিসহ বাকি ৯ দল কয়টি?

নাম প্রকাশ না করার শর্তে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের কার্যক্রম নিয়ে অত্যন্ত কনসার্ন। যারা দীর্ঘদিন ধরে ইনঅ্যাকটিভ, তাদেরকে সতর্ক করতেই এ কার্যক্রম। এটি কেবল সূচনা মাত্র, পর্যায়ক্রমে আরও ইনঅ্যাকটিভ সদস্যের পদ স্থগিত করা হবে।’

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দলীয় প্রোগ্রামে অসহযোগিতা করার জন্য তাদের পদ স্থগিত করা হয়েছে । যদি তারা সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় হয়, তবে ফিরে আসার সুযোগ আছে।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬