আরও ৩২ আসন চায় জামায়াত, এনসিপিসহ বাকি ৯ দল কয়টি?

২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ AM
জামায়াতে ইসলামীসহ ১০ দল

জামায়াতে ইসলামীসহ ১০ দল © ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ চলে যাওয়ার পর জামায়াতে ইসলামীসহ ১০ দলের মধ্যে ৪৭ আসনের সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। শীর্ষ নেতারা সোমবারও (১৯ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন। এতে ৩২ আসন নিজেদের জন্য রাখার প্রস্তাব দিয়েছে দলটি। বাকি আসনগুলো পাবে ৯ দল।

ইতিমধ্যে ২৫৩টি আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। জানা গেছে, বাকি ৪৭ আসনের মধ্যে জামায়াতের ৩২টি বাদে অন্যগুলো মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মসলিস ও নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দেওয়া হতে পারে। জনপ্রিয়তা ও দলীয় অবস্থান বিবেচনায় আজ আসন বণ্টন চূড়ান্ত করা হবে বলে নেতারা জানান।

রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তিনি বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করবেন। এর মধ্যে বরিশাল-৬ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবীর মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।

আরও পড়ুন: শাকসু নির্বাচন চাওয়ায় দল থেকে আজীবন বহিষ্কার ছাত্রদল নেতা

মাওলানা মামুনুল হকের সম্মানে ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

দশ দলের বৈঠক সূত্র জানায়, ৪৭ আসনের সমঝোতা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন ১০ দলের শীর্ষ নেতারা। এতে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদেরসহ নেতারা। বৈঠকে সবাই নিজেদের মতো আসন চেয়েছেন। 

আগের সমঝোতা অনুযায়ী, ২৫৩ আসনের মধ্যে জামায়াত ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, নেজামে ইসলাম পার্টি ২, এবি পার্টি ৩ ও বিডিপি দুটি আসন পেয়েছে।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9