ঢাকা ছেড়েছেন চরমোনাই পীর, জোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে শীর্ষ নেতারা

১৬ জানুয়ারি ২০২৬, ০১:০৬ PM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:০৩ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ © সংগৃহীত

দীর্ঘ নাটকীয়তা ও আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে থাকা বা না থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও এই বৈঠকে থাকছেন না দলটির আমীর মুফতী রেজাউল করীম।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এই সিদ্ধান্তের ঘোষণা আসবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

তিনি বলেন, ‘আজ বাদ জুমা রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হবে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের বিষয়ে দলের অবস্থান ও নির্বাচনী কৌশল আনুষ্ঠানিকভাবে জাতিকে জানানো হবে। 

তিনি বলেন, ‘সমঝোতার বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।’

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে যখন রাজধানীর আইডিইবি মিলনায়তনে জামায়াত-নেতৃত্বাধীন জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন চলছিল, তখন ইসলামী আন্দোলনের আমীর মুফতী রেজাউল করীম (চরমোনাই পীর) ঢাকাতেই অবস্থান করছিলেন। তবে জোটের পক্ষ থেকে তাকে ছাড়াই এককভাবে ২৫৩টি আসনের প্রার্থিতা ঘোষণা করায় রাজনৈতিক সম্পর্কে চরম শীতলতা তৈরি হয়।

ওই সংবাদ সম্মেলনের পরপরই তিনি গভীর রাতে বরিশালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বর্তমানে তিনি বরিশালে অবস্থান করছেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনলাইনে বা টেলিফোনে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬