জামায়াত জোটের সংবাদ সম্মেলনে আসছে না ইসলামী আন্দোলন

১৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় অংশ নেয়া দলগুলোর সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তারা অংশ নিচ্ছেন না।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

এদিকে দলের অবস্থান জানাতে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি)  বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। রাত ৮টা ২০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

অপরদিকে রাত ৮টায় জোটের  সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৮টা ৩০) সংবাদ সম্মেলন শুরু করতে পারেনি জামায়াত জোটের নেতারা।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬