এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন

১৬ জানুয়ারি ২০২৬, ১২:০২ AM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:১১ AM
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ © লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আসন সমঝোতার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ১০ দলের শীর্ষ নেতারা জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। তার আগে বৃহস্পতিবার রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন।

 

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
খাবার খেয়ে ক্যান্টিনের বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রদল নে…
  • ০৫ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬