আসন সমঝোতার বিষয়ে বহুমাত্রিক আলোচনা চলছে: ইসলামী আন্দোলন

১৫ জানুয়ারি ২০২৬, ০১:২৭ PM
ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন © সংগৃহীত

আসন সমঝোতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, এ বিষয়ে বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি এবং বহুমাত্রিক আলোচনা এখনো চলছে। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের ‘একবক্স নীতি’র ভিত্তিতে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সেই পথচলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি। নেতৃবৃন্দ বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অপরাপর দলসমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবে বলে জানানো হয়।

আরও পড়ুন: জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেতারা

বিবৃতিতে এই বিষয়ে সম্মানিত সাংবাদিক বন্ধুদের দায়িত্বশীল ভূমিকা কামনা করা হয়।

এদিকে একই দিন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ নাটকীয়তার পর শেষমেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়া জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ বাকি ১০ দলের শীর্ষ নেতারা। আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা দফায় দফায় আলোচনার পরও সমাধান না হওয়ায় উদ্ভূত সংকট মোকাবিলা এবং জোটের ভবিষ্যৎ নির্ধারণের লক্ষ্যে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ অন্যান্য শীর্ষ নেতারা।

আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9