জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেতারা

১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:০৫ PM
জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ ১০ দল

জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ ১০ দল © টিডিসি ফটো

দীর্ঘ নাটকীয়তার পর শেষমেশ ১১ দলীয় জোট ছেড়ে বের হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা দফায় দফায় আলোচনার পরও সমাধান না হওয়ায় দলটি এখন ভিন্ন পথে হাঁটার জোরালো ইঙ্গিত দিয়েছে। এমন পরিস্থিতিতে উদ্ভূত সংকট মোকাবিলায় এবং জোটের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ বাকি ১০ দলের শীর্ষ নেতারা।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকে বসেন জোটের শীর্ষ নেতারা।  

বৈঠকে থাকা এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এখনো মিটিংয়ে আছি। বৈঠক চলমান থাকায় কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ওই নেতা বলেন, যেহেতু বৈঠক চলমান তাই বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।

বৈঠকের বিষয়ে জানতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক নেতাকে কল করা হলেও তারা রিসিভ করেননি।

বৈঠকে উপস্থিত আছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড.সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদের প্রমুখ।

মেটার ৯৯ ভাগ শেয়ার দান করতে চান মার্ক জাকারবার্গ, ফের আলোচন…
  • ০৭ নভেম্বর ২০২৬
খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, টেনে তুললেন …
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩৭৩৫ কোটি টাকা ঋণ দিচ্ছে …
  • ০৭ নভেম্বর ২০২৬
কার্যালয়ের সামনেই বিএনপি কর্মীদের ওপর আ.লীগের হামলা, ৩ জনের…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাবির কোনো শিক্ষার্থী স্বজ্ঞানে শিবিরকে ভোট দিতে পারে, বিশ্…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ছাত্রদল নেতা সুজন আলী জোয়াদ্দ…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950