শাকসু নির্বাচন চাওয়ায় দল থেকে আজীবন বহিষ্কার ছাত্রদল নেতা

১৯ জানুয়ারি ২০২৬, ১০:১৮ PM
মো. জুনায়েদ হাসান ও ছাত্রদলের লোগো

মো. জুনায়েদ হাসান ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

শাকসু নির্বাচন পক্ষে থেকে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশগ্রণ করা স্বতন্ত্র জিএস প্রার্থী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্রদলের দপ্তর জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।  ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

জানা যায়, শাকসু নির্বাচন বাতিলের দাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করে দুইদিন আন্দোলন করছে। কিন্তু জুনায়েদ হাসানকে শাকসুর দাবিতে শাবিপ্রবিতে সরব ছিলেন।

গত ১৭ জানুয়ারি বিকেলে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ১৪ দফা ইশতেহার ঘোষণা করেন। যেখানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ছাত্রসংসদ একটি স্বতন্ত্র প্লাটফর্ম কোনো রাজনৈতিক প্লাটফর্ম নয়। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্যে আমি স্বতন্ত্রভাবে দলীয় প্রভাবমুক্তভাবে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিচ্ছি। 

দলীয় চাপে তিনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতই দলীয় চাপ আসুক তাতে আমি ভয় করছি না। শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্যে আমি নির্বাচনের সর্বশেষ পর্যন্ত মাঠে থাকব। আশা করছি শিক্ষার্থীরা এটাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
আমির হামজার ওয়াজ-খুতবা নিষিদ্ধের দাবি তুললেন রাশেদ খাঁন
  • ১৮ আগস্ট ২০২৬
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage