প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনই বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছাত্রদল: জকসু জিএস

১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ PM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:০০ PM
জকসু জিএস আব্দুল আলিম আরিফ

জকসু জিএস আব্দুল আলিম আরিফ © টিডিসি ফটো

প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনকেই কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছাত্রদল বলে অভিযোগ করেছেন জকসু জিএস আব্দুল আলিম আরিফ। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকালে এক সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এই কথা বলেন তিনি।  পোস্টে তিসি লেখেন, ৫ আগস্টের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে, সর্বোপরি সারাদেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল, তা পদে পদে বাধাগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনকেই কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছাত্রদল।

তিনি আরও বলেন, সর্বশেষ শাকসু নির্বাচন বন্ধের পাঁয়তারা করেছে তারা। গতকাল নির্বাচন কমিশন ঘেরাও, আজ শাকসু বন্ধের রিট। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা ভয় পায়, তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকেও ভয় পায়। নিজেদের ব্যর্থতা তারা ছাত্র সংসদ নির্বাচনগুলো ভন্ডুল করার মাধ্যমে ঢাকতে চায়।

শাকসু সংসদ নির্বাচন সময়মতোই হতেই হবে জানিয়ে তিনি বলেন, আমাদের দাবি স্পষ্ট— শাকসু সংসদ নির্বাচন সময়মতোই হতেই হবে। কোনো দলের আজ্ঞাবহ হয়ে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র শিক্ষার্থীরা মেনে নেবে না। নির্বাচনকে বন্ধ করার ওই হীন প্রচেষ্টা ফ্যাসিবাদী চরিত্রেরই অংশ। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জবাব শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমেই দেবে, ইনশাআল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9