শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ

সারাদেশে ৪ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

১৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ PM
ছাত্রশিবিরের লোগো

ছাত্রশিবিরের লোগো © সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। নির্বাচন স্থগিতের প্রতিবাদে সারাদেশে ৪দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। 

এতে বলা হয়, শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও  অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
ঘোষিত কর্মসূচিসমূহ—২০ জানুয়ারি : দেশের সকল ক্যাম্পাসসমূহে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল। ২১ জানুয়ারি : সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল। ২২ জানুয়ারি : সকল উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল। ২৩ জানুয়ারি : ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল।

আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। 

জানা গেছে, আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিলেন; তা চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এর ফলে আগামীকাল শাকসু নির্বাচন হবে না। চার সপ্তাহ পর যে কোনো দিন শাকসু নির্বাচন হতে পারে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন ১৫ আগস্ট প…
  • ২৯ জুলাই ২০২৬
মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি
  • ২৯ জুলাই ২০২৬
পুলিশি বাধায় সড়কে বসে পড়লেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
  • ২৯ জুলাই ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, একগুচ্ছ নির্দেশনা…
  • ২৯ জুলাই ২০২৬
অডিও-ভিডিও কলে নতুন সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ 
  • ২৯ জুলাই ২০২৬
শিক্ষকদের জুলাই মাসের বেতন নিয়ে সবশেষ যা জানাল মাউশি
  • ২৯ জুলাই ২০২৬