আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

১৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ AM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০২ PM
বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি

বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি © সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান স্বাক্ষরিত এই নোটিশ জারি করা হয়। এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি ভিডিওসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযোগ পাওয়া যায় যে, প্রতীক বরাদ্দের আগেই তিনি নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন।

অভিযোগে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার নামে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম পরিচালনা করেন।

জেলা প্রশাসক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পূর্বে এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর সদর এলাকার সিটি করপোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লাসহ বিভিন্ন স্থানে শোকসভা, মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে কৌশলে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়ে আসছেন।

নোটিশে আরও বলা হয়, ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও, লিংক ও স্ক্রিনশট পর্যালোচনায় দেখা গেছে—তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫-এর ৩, ১৬, ১৮ ও ২৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আগামী রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিভিল জজ (অতিরিক্ত আদালত), টঙ্গী, গাজীপুরে অবস্থিত অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত থাকতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9