ফেসবুক লাইভে এসে ছাত্রদল কর্মীর ‘আত্মহত্যা’, দায়ী করলেন কাদের?

২১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ AM
শাহরিয়ার তানভীর

শাহরিয়ার তানভীর © টিডিসি সম্পাদিত

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ব্যক্তিগত ও সাংগঠনিক নানা বিষয়ে কষ্টের কথা তুলে ধরে বিষপানে আত্মহত্যা করেছেন শাহরিয়ার তানভীর নামে এক ছাত্রদল কর্মী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব অভিযোগ করেন তিনি। ফেসবুক লাইভে তিনি নিজেকে মৃত্যু পথের যাত্রী বলে জানায়। লাইভ শেষ করার কিছুক্ষণ পর বিষপান করেন বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত শাহরিয়ার তানভীর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়ার ছোট ভাই।

স্থানীয় সূত্র জানা গেছে, সম্প্রতি মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই মানসিক টানাপড়েনে ভুগছিলেন শাহরিয়ার তানভীর। এরই ধারাবাহিকতায় তিনি ফেসবুক লাইভে এসে দলের অভ্যন্তরীণ বিষয় তুলে ধরে নিজের কষ্ট প্রকাশ করেন।

লাইভে শাহরিয়ার তানভীর বলেন, ভবানীগঞ্জের রাজনীতিটা আসলে খুবই নোংরা আর প্রতিহিংসাপূর্ণ হয়ে গেছে। এতটাই খারাপ যে ৫ আগস্টের পর থেকেই একটা মহল এই রাজনীতিকে পুঁজি করে লাখ লাখ টাকা কামাই করছে। অথচ আমাদের মতো ত্যাগী কর্মীরা কখনো কারো কাছে চাঁদা চাইনি, কখনো কারো জমি দখল করতে যাইনি, কখনো শালিস বাণিজ্যে জড়াইনি। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে—এইটা স্বাভাবিক, কিন্তু সেই প্রতিযোগিতা নোংরামিতে যাওয়ার কথা না।

আরও পড়ুন: ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় ৯৩ শতাংশই ফেল

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমি কোনো পোস্ট বা পদ-পদবি ছাড়াই রাজনীতি করেছি। চুরশত বাজার এলাকায় বহুবার ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সালাউদ্দিন টিপু, রাসেলসহ অনেকে আমাকে মারধর করেছে এবং পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টাও করেছে। তবে মোজাম্মেল কাকা ও ইব্রাহিম কাকাসহ কয়েকজন আমাকে রক্ষা করেছেন।

শাহরিয়ার তানভীর অভিযোগ করেন, ওই পক্ষের লোকজন এখনো এলাকায় এসে নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা চালাচ্ছে। আগে যাদের নিয়ে ঝামেলা হয়েছিল, তাদের দিয়েই আবার এসব করানো হচ্ছে। তিনি বলেন, আমি একাধিকবার একা দাঁড়িয়ে বলেছি—এইসব আমাদের এলাকায় চলবে না। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি যদি মিথ্যা বলে থাকি আমি একজন মৃত্যুপথযাত্রী মানুষ আল্লাহ যেন আমাকে মাফ না করেন।’

এ বিষয়ে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজাদ বলেন, ‘তানভীর আমাদের ছাত্রদলের কর্মী ছিল। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সেটি এখনও স্পষ্ট নয়।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘ছাত্রদল কর্মী তানভীর বিষপান করে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি-প্রক্টর পদে থ…
  • ১০ নভেম্বর ২০২৬
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950