রাবিতে প্রতিদিন ৫ জনকে ৫ টাকায় দুপুরের খাবার খাওয়াবেন ছাত্রদল কর্মী

০৭ মে ২০২৬, ০৩:৫৫ PM
রাবির ছাত্রদল কর্মী মো. শাকিল দেওয়ান

রাবির ছাত্রদল কর্মী মো. শাকিল দেওয়ান © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ নিয়েছেন শাখা ছাত্রদলের এক কর্মী। ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন ৫ জন শিক্ষার্থীকে মাত্র ৫ টাকার বিনিময়ে দুপুরের খাবার খাওয়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

এ উদ্যোগ নেওয়া ছাত্রদল কর্মী হলেন মো. শাকিল দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিদিন দুপুর ১২টার মধ্যে শাকিল দেওয়ানের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শাকিল দেওয়ান বলেন, ‘ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে নিয়মিত ঠিকমতো খাবার খেতে পারছেন না। কেউ কেউ দিনে একবেলা খেয়ে জীবনযাপন করছেন। বিষয়টি জানার পর মানবিক দায়িত্ববোধ থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সামর্থ্য অনুযায়ী প্রতিদিন ৫ জন শিক্ষার্থীকে ৫ টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করতে চাই। ভবিষ্যতে সুযোগ হলে এই পরিসর আরও বাড়ানোর ইচ্ছা রয়েছে।’

আরও পড়ুন: ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী

এমন উদ্যোগের প্রশংসা করে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান বলেন, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে আসা, আমাদের অনেক ভাই-বোন অর্থাভাবে খাওয়ার কষ্টে ভোগেন, যা রাবিতে ওপেন সিক্রেট।’

তিনি বলেন, ‘সে বাস্তবতায় ছাত্রদল কর্মী শাকিল দেওয়ানের এ উদ্যোগকে আমি ইতিবাচকভাবে দেখছি। এ উদ্যোগে যদি অল্প সংখ্যক শিক্ষার্থীও উপকৃত হয়, তবে সেটাই আমাদের স্বার্থকতার জায়গা।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। শাকিল দেওয়ানের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও মানবিক। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ অন্যদেরও সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। শিক্ষার্থীদের যেকোনো সংকটে ছাত্রদল সব সময় পাশে থাকবে।’

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950