ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী

০৭ মে ২০২৬, ০১:৩০ PM
ঢাবি নতুন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী

ঢাবি নতুন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এতে জানানো হয়, চার শর্তে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি (প্রশাসন) পদে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হল।

শর্তের মধ্যে রয়েছে, প্রো-ভিসি পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জানা গেছে, দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। একই বিভাগ থেকে বি.এসসি (সম্মান) ও এম.এসসি (থিসিস) উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং পরবর্তীতে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। 

তার অ্যাকাডেমিক মেধা ও গবেষণা-নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স কর্তৃক ‘অ্যাসোসিয়েট ফেলো’ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ‘ক্যাপস্টোন ফেলো’ নির্বাচিত হন। তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা সাময়িকী বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমি-এর চিফ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তার ১০০টিরও বেশি দেশি-বিদেশি গবেষণা প্রবন্ধ এবং ৬টি আন্তর্জাতিক বই প্রকাশিত হয়েছে। তাঁর তত্ত্বাবধানে এ পর্যন্ত ৪ জন গবেষক পিএইচডি এবং ৪০-এর অধিক শিক্ষার্থী এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন, যা উচ্চশিক্ষা ও গবেষণায় তাঁর নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।

আরও পড়ুন: সরিয়ে দেওয়া হচ্ছে ঢাবির প্রোভিসি অধ্যাপক সায়মা হককে

গবেষণাক্ষেত্রে তিনি বিশ্বে প্রথমবারের মতো ১৬টি নতুন শৈবাল প্রজাতি, ১টি নতুন পদ্ম প্রজাতি এবং ১টি পতঙ্গভুক উদ্ভিদের আবিষ্কার করেন। এছাড়া শৈবাল-নির্ভর পানি বিশুদ্ধকরণ ন্যানো-ফিল্টার, সুপার ক্যাপাসিটর এবং বায়োসেন্সর উদ্ভাবনের মাধ্যমে পরিবেশ ও জৈবপ্রযুক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষেত্রেও তিনি সমানভাবে সক্রিয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সম্পাদক, বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা, জীববিজ্ঞান অনুষদ সাদা দলের সাবেক আহ্বায়ক, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাবের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমানে যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 

পাশাপাশি তিনি ৪০টিরও অধিক সামাজিক, সেবা ও গবেষণামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কার্যক্রমে অবদান রেখে চলেছেন। উচ্চমানের গবেষণা, উদ্ভাবনী চিন্তাধারা এবং শক্তিশালী সাংগঠনিক নেতৃত্বের সমন্বয়ে ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও সংগঠক হিসেবে দেশে ও বিদেশে সুপরিচিত।

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে— ছাত্রীদের ওপর লাঠিচার্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাপান যাওয়া হলো না নিঝুমের, সড়কেই ঝরল প্রাণ
  • ০৭ নভেম্বর ২০২৬
ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা?
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রেনের ছাদে উঠে প্রাণটাই হারালেন স্কুলশিক্ষক 
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950