হামে শিশুমৃত্যু

ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি বাম সংগঠনের

০৬ মে ২০২৬, ০৫:৪৮ PM , আপডেট: ০৬ মে ২০২৬, ০৭:২৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিক্ষোভ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিক্ষোভ সমাবেশ © টিডিসি

হামে তিন শতাধিক শিশুমৃত্যুতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করে তাদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। 

আজ বুধবার বিকাল ৪টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশ বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ রায় বলেন, ‘বেশিদিন হয়নি, বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। আগামীর বাংলাদেশের জন্য জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী শক্তির পরাজয় নিশ্চিত করেছিল।  সেই আগামী হচ্ছে আমাদের সন্তান ও শিশুরা। আজকে হামের কারণে শিশুদের জীবনহানির ঘটনা ঘটছে।’ 

তিনি বলেন, ‘আমরা অভিভাবকদের হাহাকার দেখছি। সাধারণ মানুষ জানে না যে, কিভাবে এই সংকটটাকে তৈরি করা হয়েছে। এই সংকট প্রাকৃতিক না। আল্লাহ দেননি এই সংকট, এই সংকট একটা শাসকগোষ্ঠী তৈরি করেছে। এটা শুধু অন্তর্বর্তী আমল বা তার আগের আমলের সংকট না, এটা পুঁজিবাদের তৈরিকৃত সংকট।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার যাওয়ার আগে তিনদিন আগে একটা চুক্তি করেছিল মার্কিন যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের সঙ্গে। এই চুক্তি নিয়ে দেখবেন কেউ কোনো কথা বলবে না। এই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের জনস্বাস্থ্য, জনকৃষি সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু এটা নিয়ে কখনো এই সরকারকে ও জামায়াতকে কথা বলতে দেখবে না।   

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘হামে শিশুমৃত্যু কোনো গাফিলতি না। এটা সুস্পষ্ট ক্রাইম, এটা অপরাধ, এটা সুস্পষ্ট শিশুহত্যা। এই শিশু মৃত্যুর দায় সরকার এখনো পর্যন্ত কোনো তদন্ত বা কোনো কমিটি গঠন করেনি।’

তিনি বলেন, ‘এই শিশুহত্যার সঙ্গে যারা জড়িত, তারা বাংলার মাটিতে বিচারহীনভাবে ঘুরে বেড়াতে পারবে না। তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9