ঢাবিতে হামের চিকিৎসাকেন্দ্র

গণমাধ্যমের খবরকে ভিত্তিহীন বললেন সর্ব মিত্র 

০৪ মে ২০২৬, ১০:১৮ PM
ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্ট্রাল ফিল্ডে হামের অস্থায়ী ক্যাম্প স্থাপনে ডাকসুর বাধা- শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ডাকসুকে ‘অমানবিক’ হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

নিজের ফেসবুক অ্যাকাউন্টে সর্ব মিত্র লিখেন, ‘ঢাবিতে হামের চিকিৎসা কেন্দ্র স্থাপনে ডাকসুর আপত্তি" শিরোনামে বেশ কিছু গণমাধ্যমের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন। ঢাকা মেডিকেল কলেজে জায়গা সংকুলান না হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কেন্দ্রীয় খেলার মাঠে হামের অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করার জন্য জায়গা চেয়েছে। প্রশাসন ডাকসুর কাছে মতামত চাইলে আমরা কেন্দ্রীয় মাঠে না করে বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টারকে বিকল্প স্থান হিসেবে প্রস্তাবনা জানিয়েছি।’

আবহাওয়ার প্রেক্ষিতে মাঠ ব্যবহার অনুপযোগী উল্লেখ করে তিনি বলেন, ‘এখন বৃষ্টির মৌসুম, এ সময় বৃষ্টির পানি মাঠে জমে যায় , যা বাস্তবিক অর্থে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনের জন্য অনুপযোগী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ওয়ার্ড প্রায়শই খালি পড়ে থাকে।তাছাড়া সেখানে মেডিকেলের পর্যাপ্ত সেটআপও আছে।’

সর্ব মিত্র অভিযোগ করেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকসুকে ‘অমানবিক’ হিসেবে উপস্থাপন করা দুঃখজনক। যদি উদ্দেশ্যপ্রণোদিত না হয়ে থাকে তবে ইনভেস্টিগেশনে আরো মনোযোগী হবার পরামর্শ থাকবে। এককেন্দ্রিক মন্তব্যের ভিত্তিতে এমন ভিত্তিহীন মনগড়া প্রতিবেদন গণমাধ্যমের উপর মানুষের মনে অবিশ্বাসের জন্ম দেয়।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9