ঢাবির হলে গেস্টরুম-গণরুম সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রদলের ভিন্নধর্মী কর্মসূচি

০৪ মে ২০২৬, ১২:১৯ PM
সার্জেন্ট জহুরুল হক হলের অথিতিকক্ষে ছাত্রদলের ‘গেস্টরুমের আমলনামা’ শিরোনামে টাঙানো ব্যানার

সার্জেন্ট জহুরুল হক হলের অথিতিকক্ষে ছাত্রদলের ‘গেস্টরুমের আমলনামা’ শিরোনামে টাঙানো ব্যানার © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বহুল আলোচিত গেস্টরুম ও গণরুম সংস্কৃতির বিরুদ্ধে ব্যতিক্রমী কর্মসূচি দেখা গেল ছাত্রদলের। নবীন শিক্ষার্থীদের সচেতন করতে মেসেঞ্জারের কথোপকথনের স্ক্রিনশট দিয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ‘গেস্টরুমের আমলনামা’ শিরোনামে ব্যানার টানিয়ে তারা এই বিতর্কিত সংস্কৃতির নানা দিক তুলে ধরে।

রবিবার (৩ মে) রাত সাড়ে ১০টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অথিতিকক্ষে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ব্যানার টানায় তারা। 

হলের নবীন শিক্ষার্থীদের সচেতন করতে সম্প্রতি ফ্যাসিস্ট শাসন আলমে শিক্ষার্থীদের ওপর সংঘঠিত গণরুম-গেস্টরুম নির্যাতনের বিভিন্ন কথোপকথন প্রকাশ করেন হলের কয়েকজন শিক্ষার্থী। প্রকাশিত মেসেঞ্জারে কথোপকথনের স্কিনশট ব্যবহার করে বানানো ব্যানার টানায় তারা। এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে গেস্টরুম কালচার সংশ্লিষ্ট বিভিন্ন প্রামাণ্যচিত্র, শিক্ষার্থীদের ওপর নির্যাতন, মানসিক চাপ ও অমানবিক পরিবেশের চিত্র তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা জানান, হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের গণরুম-গেস্টরুম নামের অপসংস্কৃতির ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

কর্মসূচির বিষয়ে হল শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ বলেন, গেস্টরুম ও গণরুম সংস্কৃতি দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে ভয়াবহ আতঙ্কের প্রতীক হয়ে আছে। নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক চাপ প্রয়োগের মাধ্যমে একটি ভয়াবহ পরিবেশ তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন: বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর

তিনি অভিযোগ করে বলেন, ‘অতীতে ছাত্রলীগের পরিচয়ের আড়ালে থেকে কিছু ব্যক্তি গেস্টরুম নির্যাতনের সঙ্গে যুক্ত ছিল, যারা বর্তমানে একটি বিশেষ ছাত্রসংগঠনের পরিচয়ে সক্রিয় রয়েছে। এ ধরনের ব্যক্তিদের বিষয়ে নবীনদের সতর্ক করতেই পূর্ববর্তী ঘটনার তথ্য ও বিবরণ উপস্থাপন করা হয়েছে।’

হাসিবুর রহমান আসিফ আরও বলেন, ‘গেস্টরুম ও গণরুম নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হোক জ্ঞানচর্চা, মানবিকতা ও নিরাপদ সহাবস্থানের স্থান। সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ক্যাম্পাসে আর কখনো গেস্টরুম-গণরুম সংস্কৃতি ফিরতে দেওয়া হবে না। এটাই আমাদের অঙ্গীকার।’

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল হক আনান, সদস্যসচিব শাহরিয়ার লিওন, যুগ্ম আহ্বায়ক ওমর আব্দুল্লাহ চৌধুরী জিন্নাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

১৪ দিন আইসিইউতে লড়ে হেরে গেল দুই মাসের শিশু রোজা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সামনেই নৌকা থেকে সাগরে পড়ে যাওয়া শামীমের মরদেহ ১৮ ঘ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‘এয়ার শো’তে এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একই ফ্যানে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের মরদেহ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
টাকা আছে বুঝেই ইসমাইলকে বাস থেকে নামতে দেননি চালক-হেলপার, শ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবানন থেকে ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন শুভ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9