গণরুম-গেস্টরুমের প্রবর্তক জাতীয়তাবাদী ছাত্রদল: শিবিরের বিবৃতি

০৬ মে ২০২৬, ০৪:২৪ PM
ঢাবি ছাত্রশিবির

ঢাবি ছাত্রশিবির © সংগৃহীত

গণরুম-গেস্টরুমের প্রবর্তক জাতীয়তাবাদী ছাত্রদল, উল্লেখ করে শিবিরের ওপর দায় চাপানোর তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। বুধবার (৬ মে) ছাত্রশিবির ঢাবি শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে ঢাবি ছাত্রশিবিরের নেতারা এ ধরণের অপরাজনীতির নিন্দা জানান।

যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রদত্ত গেস্টরুম গণরুম সংক্রান্ত স্মারকলিপিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে মিথ্যা ও অপতথ্য উপস্থাপন করে নিজেদের দায়মুক্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। তারা তাদের বিবৃতিতে বিভিন্ন শিক্ষার্থীকে ছাত্র শিবিরের নেতাকর্মী দাবি করে গণরুম ও গেস্টরুম নির্যাতনের সাথে জড়িত হিসেবে অভিযোগ করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

ছাত্রদলই গণরুম-গেষ্টরুম প্রর্বতন করেছে জানিয়ে সেখানে আরও বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সাক্ষী— ছাত্রদলের হাত ধরেই ক্যাম্পাসে গেস্টরুম গণরুমের ঘৃণ্য কালচার ও টর্চারসেল প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল। আজ তারা হল দখলের সুপ্ত বাসনায় গেস্টরুম গণরুম নিয়ে অপরের ওপর দায় চাপানোর রাজনীতিতে লিপ্ত হয়েছে। ৫ই আগস্ট পরবর্তী সময়ে এ ধরনের দায় চাপানোর রাজনীতি শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

ঢাবিতে আবারও এ সংস্কৃতি ফিরিয়ে আনছে ছাত্রদল- এমন অভিযোগ করে সেখানে বলা হয়, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইলেট)-এর শিক্ষার্থীদের আবাসন ড. কুদরত-ই-খুদা হোস্টেলে ছাত্রদলের সমর্থকদের বিরুদ্ধে ম্যানার শেখানোর নামে নবীনদের ‘গেস্টরুম’ নেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে নারী শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের ঘটনাও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনাগুলোই প্রমাণ করে যে, নিজেদের বিতর্কিত কর্মকাণ্ড আড়াল করতেই তারা ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।’

নেতারা জানান, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের এমন মিথ্যাচার ও দায় চাপানোর রাজনীতির আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্রশিবির সবসময় গণরুম ও গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল মিথ্যাচারের মাধ্যমে ছাত্রশিবিরের ওপর দায় চাপাতে চাচ্ছে, যেন তারা তাদের বিভিন্ন পর্যায়ের কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের দায় এড়াতে পারে। বাস্তবে এসব পুনর্বাসিত সন্ত্রাসীরাই গণরুম ও গেস্টরুম নির্যাতনে সরাসরি নেতৃত্ব দিয়েছে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করেছে।”

তারা আরও বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাবে। অতীতে যারা গণরুম ও গেস্টরুমে শিক্ষার্থীদের নির্যাতনের মাধ্যমে তাদের সিট ও শিক্ষার পরিবেশ নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9