সরিয়ে দেওয়া হচ্ছে ঢাবির প্রোভিসি অধ্যাপক সায়মা হককে

০৭ মে ২০২৬, ১২:৫৩ PM , আপডেট: ০৭ মে ২০২৬, ১২:৫৯ PM
ঢাবি প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা

ঢাবি প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছে। আজ বৃহস্পতিবারই (৭ মে) এ পদে নতুন কেউ আসতে পারেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হতে পারে। এ বিষয়ে আজ দুপুরের পরে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পান ২০২৪ সালের ২ সেপ্টেম্বর। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ প্রদান করা হয়েছিল।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬