শাবিপ্রবিতে হল থেকে শিক্ষার্থীদের বের করার ঘটনায় বিচার দাবি ছাত্রদলের

০৭ মে ২০২৬, ০৩:৩৪ PM
স্মারকলিপি দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

স্মারকলিপি দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ঘটনায় ৪৮ কর্মঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠনের দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বরাবর একটি স্মারকলিপি জমা দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছাত্রদল শাখা সভাপতি রাহাত জামান, সিনিয়র সহসভাপতি সোহাগ মাহমুদ, সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ অন্য নেতাকর্মীরা। 

স্মারকলিপিতে বলা হয়, ‘২০২৪ সালের ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানরত সচেতন শিক্ষার্থীদের কোনো উসকানি ছাড়াই অযৌক্তিকভাবে কতিপয় দুষ্কৃতকারী শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখার কিছু সহযোগী মিলে জোরপূর্বক হল ত্যাগে বাধ্য করে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাভাবিক শিক্ষাব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের ওপর মারাত্মক হুমকিস্বরূপ। এ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের লক্ষ্যে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট ছাত্র নামধারী কুচক্রীদের যথাযথভাবে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।’

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘২৬ আগস্ট কতিপয় স্থানীয় কিছু দুষ্কৃতকারী এবং শিবিরের নেতাকর্মীরা মিলে সাধারণ শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়ে আবাসিক হল থেকে জোরপূর্বক বের করে দিয়েছিল। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের একটি কালো অধ্যায়। এই ঘটনায় যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা তাদের বিচার চাই।’

অভিযোগের বিষয়ে শাবিপ্রবি শিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, ‘ছাত্রদল আজকে ছাত্রশিবিরকে জড়িয়ে যে অভিযোগ ও মিথ্যাচার করেছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ৫ আগস্ট পরবর্তী সময়ে হলগুলোতে ছাত্রলীগের একটি অংশ হল গুলোতে সক্রিয় ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে হল ছাড়ার আল্টিমেটাম দেয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থী, শিক্ষক ও সমন্বয়কদের অনুরোধে হল ত্যাগ করতে বলা হয়। সে সময় বর্তমান উপ-উপাচার্যও স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘হল থেকে শিক্ষার্থীদের বের করার ঘটনায় জড়িতদের বিচার চেয়ে ছাত্রদল আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছে। এবং তারা ৪৮ কর্মঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে। এ বিষয়ে আমরা কাজ চালিয়ে যাব।’

উল্লেখ্য, ২০২৪-এর ২৬ আগস্ট শাবিপ্রবির আবাসিক হলে ছাত্রলীগের দোসর রয়েছে-এমন অভিযোগ এনে হল ছাড়তে দফায় দফায় আলটিমেটাম দেন স্থানীয় এলাকাবাসী। পরবর্তী সময়ে এলাকাবাসীর তোপের মুখে আবাসিক হল ছাড়তে বাধ্য হন শিক্ষার্থীরা। ওই সময় প্রশাসনিক শূন্যতায় কোনো প্রদক্ষেপ নেওয়া হয়নি। পরে নতুন প্রশাসন নিয়োগ হলে শিক্ষার্থীদের নতুন করে মেধা ও আর্থিক সংকট বিবেচনায় হলে সিট বরাদ্দ দেওয়া হয়। 

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9