প্রশ্ন কর্মীর

বয়স ৪০, দুই সন্তানের বাবা— এমন লোক ছাত্রদলের আহ্বায়ক হয় কীভাবে

০৫ মে ২০২৬, ০৫:২২ PM
আন্দোলনরত ছাত্রদল কর্মী

আন্দোলনরত ছাত্রদল কর্মী © সংগৃহীত ও সম্পাদিত

দীর্ঘ ৯ বছর পর বান্দরবান জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার (২ মে) গঠিত কমিটির আহ্বায়ক ফরহাদ হোসেন জিকুর ছাত্রত্ব ও বয়স নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। এ ছাড়া ১০ সদস্যের এই কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ক্ষুব্ধ নেতাকর্মীরা। করেছেন সড়ক অবরোধও।

সড়ক অবরোধ কর্মসূচি পালনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এতে এক ছাত্রদল কর্মী গণমাধ্যমকে বলছেন, সোমবার নতুন কমিটিতে আহ্বায়ক করা ফরহাদ হোসেন জিকুর ছাত্রত্ব নেই, তার বয়স ৪০ বছর এবং তিনি দুই সন্তানের বাবা। এই কর্মী প্রশ্ন রেখে বলেন, দুই সন্তানের বাবা হয়ে তিনি কীভাবে ছাত্রদলের আহ্বায়ক হয়?

তিনি বলেন, ২০০৩ সালে এসএসসি পরীক্ষা দেওয়া একজন ব্যক্তিকে কীভাবে বান্দরবান জেলা ছাত্রদলের আহবায়ক করা হয়? আমাদের এই দাবিটা হচ্ছে প্রধান দাবি। তিনি দুই সন্তানের বাবা। দুই সন্তানের বাবা হয়ে তিনি কীভাবে ছাত্রদলের আহ্বায়ক হয়? আমরা জানি যে, ছাত্রদলের রাজনীতি করতে হলে অবশ্যই ছাত্র থাকতে হবে এবং তার ছাত্রত্ব তো নাই। তার বয়স প্রায় ৪০ বছরের মতো। তিনি ৪০ বছর বয়সে কীভাবে ছাত্রদলের আহ্বায়ক হয়?

এই ছাত্রদলকর্মী আরও বলেন, আমাদের এই কমিটিতে সিনিয়র জুনিয়র কোনো চেইন মেনটেইন করা হয়নি। জুনিয়রদেরকে প্রথম পর্যায়ে রাখা হয়েছে এবং সিনিয়রদেরকে নিচের পর্যায়ে নিয়ে আসা হয়েছে। দীর্ঘদিন রাজপথে যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা যেন এই কমিটিতে সামনে পদ পায়, সেটাই আমরা চাই। আমাদের একটি দাবি যে, এই কমিটি স্থগিত করে নতুন করে আবারও বান্ধরবান জেলা কমিটি ঘোষণা করতে হবে।

প্রসঙ্গত, বান্দরবান জেলা জেলা ছাত্রদলের নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন না করায় তা বাতিলের দাবিতে গত সোমবার (২ মে) বান্দরবান প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আগের কমিটির সহ-সভাপতি জসীম উদ্দিন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, অরুণ ময় প্রমুখ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬