ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের ১১ জন, যা বললেন নেতারা

০৫ মে ২০২৬, ০৯:৫০ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের নবগঠিত ৫১ সদস্যের কমিটিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১১ নেতাকর্মীর পদ পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নবগঠিত কমিটিতে বিতর্কিতদের পদ পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা হলে সেই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (৫ মে) বেলা তিনটার দিকে কলেজ ক্যান্টিনে ডাকা এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগের নেতাদের পদ নেওয়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান। তাদের দাবি, ময়মনসিংহ মেডিকেল কলেজে ছেলে শিক্ষার্থীদের হোস্টেলে আবাসন রয়েছে ১৫–২০ ভাগ। এর বেশি অর্ধেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে বিগত সময়ে ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। যাদের নিয়ে সমালোচনা, তাঁরা সবাই ম-৫৯ ব্যাচের শিক্ষার্থী। তারা ২০২৩ সালের প্রথম প্রফেশনাল পরীক্ষার্থী হিসেবে মোস্ট জুনিয়র ব্যাচের। তাঁরা ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না; কিন্তু তাঁদের পদ দিয়ে ছাত্রলীগের সিল মেরে দেওয়া হয়েছে। মোটকথা কোনো শিক্ষার্থী হলে থেকেছে; কিন্তু ছাত্রলীগের পদ দিয়ে সিল মারেনি, এমন হয়নি। ফলে ৫ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত রাজনীতির ডাকে সাড়া না দেওয়ায় ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিত ন্যারেটিভ ছড়িয়ে ছাত্রদলকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। এতে হলে থাকা শিক্ষার্থীদের ঢালাওভাবে ট্যাগ দিয়ে বাধ্যতামূলকভাবে ওই কমিটিতে রাখা হয়; কিন্তু এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে জড়িত ছিল না; বরং তারা বিগত জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্রদলের সঙ্গে সক্রিয় ছিল। তাদেরই ছাত্রদলের কমিটিতে যাচাই-বাছাই করে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নূর এ জাওয়াত রুতাপ সহ কয়েকজন নেতাকর্মী।

গত ১ মে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। তানভীর আব্দুল্লাহকে আহ্বায়ক এবং মেহেদী হাসানকে সদস্যসচিব করে করা এই কমিটিতে মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির পদধারী ১১ নেতা আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9